ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১০১ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ।পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুল কবীর লীন, দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি জিয়াউল আহসান এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মোস্তফা। এছাড়াও অনুষ্ঠানে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বৈশাখী টেলিভিশনের দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫