ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে
রথখলা দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৪২ বার পঠিত

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিশোরগঞ্জে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোক ও সমবেদনার আবহ সৃষ্টি হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে কোরআান খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল থেকেই বিএনপি কার্যালয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।





















