পিরোজপুর রিকের উদ্যোগে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ৯৮ বার পঠিত

পিরোজপুর অফিস :: রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস উপলক্ষে সম্মাননা প্রদান ও উন্নয়ন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সম্মানিত ডিভিশনাল ম্যানেজার নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার গোলাম রাসেল, সহকারী সমন্বয়কারী জয় কুমার ঘোষ, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান পিয়াসসহ সম্মাননা প্রাপ্ত প্রবীণ, যুব, কিশোর-কিশোরী মেন্টর এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ৩৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে শ্রেষ্ঠ স্টল ও দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উন্নয়ন মেলায় মোট ৮০ থেকে ৯০ জনের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।






















