ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

দেরিতে আসায় পিরোজপুরে মনোনয়ন পত্র জমা দিতে পারলেন না দুই প্রার্থী

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ১২০ বার পঠিত

পিরোজপুর অফিস:: পাঁচ মিনিট দেরিতে আসায় পিরোজপুরে মনোনয়ন পত্র জমা দিতে পারলেন না পিরোজপুর-১ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ এবং পিরোজপুর-২ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সময়মত উপস্থিত না হতে পারায় এ ঘটনা ঘটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে সঠিক সময়ে উপস্থিত হতে না পারায় মনোনয়ন পত্র জমা দিতে পারেননি পিরোজপুর-১ (সদর, ইন্দুরকানী, নাজিরপুর) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ ও পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না। ‎মনোনয়ন পত্র জমা না দিতে পারার বিষয়ে গন অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না বলেন, আসার পথে আমার গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সঠিক সময় আসতে পারিনি। আমি বিকেল পাঁচটার এক থেকে দুই মিনিট পরে এসেছি তবে মাত্র এক থেকে দুই মিনিট পরে আসার পরেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি রাস্ট্রের আদালতের কাছে জানতে চাইবো মাত্র দুই মিনিটের জন্য কেন আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তবে এ বিষয়ে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী বা দলের কোন দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি। ‎এ বিষয়ে পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, আমাদের নির্বাচনী আইন হলো বিকেল পাঁচটার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী উপস্থিত হওয়া। যারা জমা দিতে পারেননি তারা কেউই পাঁচটার মধ্যে আসেন নাই এসেছেন পাঁচটা পনেরো বা বিশ এর পরে। এ সময়ে মনোনয়ন পত্র গ্রহণ করার কোন বিধান নাই।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেরিতে আসায় পিরোজপুরে মনোনয়ন পত্র জমা দিতে পারলেন না দুই প্রার্থী

সর্বশেষ পরিমার্জন: ০৮:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫