ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
রাজবাড়ীতে ট্রাক ও নসিমনের সংঘর্ষে নিহত ১

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ১৭২ বার পঠিত

রাজবাড়ীর কালুখালীতে সিমেন্ট বোঝাই ট্রাকের এক্সেল ভেঙে যাত্রীবাহী নসিমনের সঙ্গে সং/ঘর্ষে আলমাস আলী (৩৫) নামে একজন নি/হত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ আরও আটজন আহত হয়েছেন।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সাইনবোর্ড এলাকায় এ দু/র্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটির এক্সেল ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের এক যাত্রী আলমাস আলী ট্রাকের চাকার নিচে চা/পা পড়েন। পরে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে সিমেন্ট সরিয়ে তাকে মৃ/ত অবস্থায় উদ্ধার করেন। নিহত আলমাস আলী গোয়ালন্দ উপজেলার ছব্দুল খা পাড়ার বাসিন্দা।দুর্ঘটনায় আহতরা হলেন—গোয়ালন্দ উপজেলার ছব্দুল খা পাড়ার আক্কাস আলীর ছেলে রিয়াদ (১৩), মেয়ে আকলিমা (১৭), নিহত আলমাসের স্ত্রী লিজা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন (১১), দুলুর ছেলে সিয়াম (১২), স্ত্রী কমেলা বেগম (৪৬), করিমের ছেলে আক্কাস (৩৫) এবং রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বসুপাড়া গ্রামের বশির মল্লিকের ছেলে জামিরুল (৪৫)। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নসিমন চালক মুকুল জানান, তিনি নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা। তারা নাটোর থেকে নসিমনে করে আলমাস আলীর পরিবার-পরিজন নিয়ে গোয়ালন্দে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে কালুখালীর সাইনবোর্ড এলাকায় ট্রাকটির এক্সেল ভেঙে গিয়ে নসিমনকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।এ বিষয়ে,পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ট্রাকের এক্সেল ভেঙে নসিমনের সঙ্গে সংঘ/র্ষ হয়। এতে একজন নিহ/ত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





















