ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: এক জনের প্রাণহানি

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া :
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৭৮ বার পঠিত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী হিসেবে কাজ করতেন। এ ঘটনায় ট্রাকের চালক ওবায়দুর রহমান গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে কুষ্টিয়া শহর দিক থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল ট্রাকটি। পথে কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সহকারী হুসাইনের মৃত্যু হয় এবং চালক ওবায়দুর রহমান আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুর্ঘটনায় জড়িত অপর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: এক জনের প্রাণহানি

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬