ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৯৫ বার পঠিত

পিরোজপুর অফিস:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এলিজা জামানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলসহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান তারা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য হিরুয়ার রহমান মোল্লা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬