ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরের তিন সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ১৩৫ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জনের মধ্যে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পিরোজপুর-৩ আসনের দুইজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে পৃথক সময়ে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। যাচাই-বাছাইয়ে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া পিরোজপুর-৩ আসনের জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকায় সেগুলো দাখিল সাপেক্ষে পরবর্তীতে মনোনয়ন বৈধতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং দুইজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরের তিন সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬