ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
এক মিনিট বিলম্বে মনোনয়ন গ্রহণ না করার অভিযোগ নির্বাচন কমিশনে আবেদন

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ৯৯ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. আনিসুর রহমান মুন্না মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে নির্ধারিত সময়ের এক মিনিট বিলম্বের অজুহাতে তার মনোনয়ন গ্রহণ করা হয়নি, এমন অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত আবেদন করেছেন। আবেদনে মো. আনিসুর রহমান মুন্না উল্লেখ করেন, গত সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৫টার আগেই তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। এ সময় সহকারী রিটার্নিং অফিসারের কক্ষের সামনে দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে অপেক্ষা করতে বলেন এবং জানান, কক্ষের ভেতরে অন্য প্রার্থী অবস্থান করায় পরে প্রবেশ করতে হবে। তিনি আরও দাবি করেন, ওই সময় তিনি কক্ষের বাইরে অপেক্ষমাণ অবস্থায় থাকলেও ঠিক বিকাল ৫টায় কার্যালয়ের কেচি গেট বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি রিটার্নিং অফিসারকে ফোন করলে তার সহকারী জানান, রিটার্নিং অফিসার ব্যস্ত রয়েছেন এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পরবর্তীতে আবার যোগাযোগ করলে তাকে জানানো হয়, এক মিনিট বিলম্ব হওয়ায় তার মনোনয়নপত্র আর গ্রহণ করা সম্ভব নয়। আবেদনে তিনি দাবি করেন, নির্ধারিত সময়ের আগেই তিনি কার্যালয়ে উপস্থিত ছিলেন, যা সেখানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে প্রমাণিত হবে। এ অবস্থায় সিসিটিভি ফুটেজ যাচাই করে তার মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
আরও পড়ুন:






















