ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৮৭ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে পৌর জামায়াতের ব্যবস্থাপনায় পিরোজপুর–নামাজপুর–ইন্দুরকানী সড়কের বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকা সড়কাংশ মেরামত করা হয়। জামায়াতে ইসলামীর ঘোষিত চার দফা কর্মসূচির অংশ হিসেবে সমাজ সংস্কার কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, ফলে প্রতিদিনই এ পথে যাতায়াতকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পৌর জামায়াতের নেতাকর্মীরা নিজ উদ্যোগে শ্রম দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তুললে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, পৌর জামায়াতের আমির ইসহাক আলী খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের দুর্ভোগ লাঘব ও সমাজ উন্নয়নে জামায়াতে ইসলামীর সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬