ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ৯৯ বার পঠিত

পিরোজপুর অফিস :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইউনুচ আলী শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালিস খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আহসানুল কবির, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসাইন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
আরও পড়ুন:






















