ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ৬২ বার পঠিত

পিরোজপুর অফিস:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পিরোজপুর টাউন ক্লাব মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। পিরোজপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সদস্য সচিব এমদাদুল হক মাসুদের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা বিএনপির সাবেক সদস্য এম. এ. জলিলসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। দোয়া মাহফিলের আগে পবিত্র কোরআন খতম করা হয় এবং পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬