ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ফার্মেসীকে জরিমানা 

রাজু আহমেদ, রাজবাড়ী
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ৪৮ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ৩ ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায়, শহরের বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
এসময় খাদ্যপণ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে নজরদারি করা হয়। কর্তৃপক্ষ নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয় রোধ, অবৈধ পদ্ধতিতে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে উপস্থিত সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করে।
এ সময়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা লঙ্ঘনের কারণে মেসার্স বহরপুর ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকা, মেসার্স মাসুদ ফার্মেসীর মালিককে ৩ হাজার টাকা এবং মেসার্স ফাতেমা ফার্মেসীর মালিককে ৫১ ধারায় ৪০ ধারায় ২ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপিত হয়।
এছাড়া জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পুলিশ লাইনের একটি টিম এবং প্রেসকার ভোক্তা অফিস রাজবাড়ীর সবুজ হোসেনসহ আরো অনেকে এ তদারকি কার্যক্রমে সহযোগিতা করে। জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ফার্মেসীকে জরিমানা 

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬