ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
জাতীয় শিক্ষা সপ্তাহে পিরোজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী তাজরী মনি

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ১১০ বার পঠিত

পিরোজপুর অফিস ও ভান্ডারিয়া প্রতিনিধি :: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পিরোজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাজরী মনি। পিরোজপুর জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ঘোষণা করা হয়। তাজরী মনি ২০২৪ সালে ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজে অধ্যয়নরত। তিনি চিংগুড়িয়া নূরুল ইসলাম হাওলাদার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাদিয়া আফরোজের কন্যা। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা পর্যায়ে ১২টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হন তাজরী মনি। এর আগেও তিনি জেলা ও উপজেলা পর্যায়ে কবিতা আবৃত্তি, বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ পিরোজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ। শ্রেষ্ঠ শিক্ষার্থী তাজরী মনি সহ কলেজের সকল শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন কলেজের অধ্যক্ষ মো. এনায়েত করিমসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আরও পড়ুন:






















