ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোঃ মাসুম মুন্সী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ৮৫ বার পঠিত

মোঃ মাসুম মুন্সী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলাকায় বুড়ির খাল থেকে অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর এলাকার হিরাপুর কবরস্থানের পাশের বুড়ির খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের পরনে ছিল কালো রঙের গেঞ্জি। সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি অর্ধেক পচে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, মৃত্যুর রহস্য উদঘাটন ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
অজ্ঞাত এই যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় চরম কৌতূহল ও উদ্বেগ বিরাজ করছে।





















