ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ৭৬ বার পঠিত
মৃণাল চৌধুরী সৈকত:  গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মামুন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) ভোরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরা নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
গ্রেফতার মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত-আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া মিরার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
পুলিশ জানায়, মরকুন পশ্চিমপাড়ায় মামুন নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি দল রোববার ভোররাত পৌনে ৪টার দিকে মরকুন মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে পূর্ব আরিচপুর সরকারবাড়ি রোডের সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাসার অপর ভাড়াটিয়া সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে সিলিংয়ের উপর থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০১:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬