ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ৪৯ বার পঠিত

পিরোজপুর অফিস :: প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে মাল্টিস্টেকহোল্ডার টকস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) পিরোজপুর সদর উপজেলার একটি হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও তরুণরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি অনলাইন হয়রানি, সাইবার বুলিং ও ডিজিটাল সহিংসতা মোকাবিলায় কার্যকর নীতিমালা ও সচেতনতা বৃদ্ধি জরুরি। নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. মুসা। সভায় সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শেখ সাইদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এইচ এম বজলুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। আলোচনায় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ, আইনজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬