ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
যুব সমাজের উদ্যোগে আয়োজিত
হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

আকতার হোসেন, সাভার
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ১১২ বার পঠিত

আকতার হোসেন, সাভার: সাভারে “মাদককে না বলি,লেখাপড়া ও খেলাধুলাকে হ্যাঁ বলি “এই স্লোগানকে সামনে রেখে রাজাসন যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেল এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ ( সাভার – আশুলিয়া ) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ ওমর আলী।
আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক – গোলাম মোস্তফা, কৃষিবিদ আবু আদনান সেলিম , সাভার থানা বিএনপির সহ সভাপতি – মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. সাইদুর রহমান, ওয়াই এম সি এ এর সাবেক প্রেসিডেন্ট মি. তপন টমাস রোজারিও,বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ জানে আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হিমেল খান।
ফাইনাল খেলায় দিয়াবাড়ী ফুটবল একাডেমি ১-০ গোলের ব্যবধানে রিংকু ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

















