ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
দলীয় শৃঙ্খলা ভঙ্গে দায় নেতাকে শোকজ

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,নীলফামারী
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৪৩ বার পঠিত

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,নীলফামারী: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা শাখার এক সংগঠককে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সংগঠনের জেলা পর্যায়ের সংগঠক মোঃ মজিবুল ইসলামকে এ শোকজ নোটিশ প্রদান করা হয়।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, গত ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়কালে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সময় তিনি সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন,এমন অভিযোগ সংগঠন পাওয়ায় বিশেষ করে সংগঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে মতামত প্রদান, দলীয় অভ্যন্তরীণ বিষয়কে বৃহৎ পরিসরে উপস্থাপন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়,এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে শোকজ নোটিশ দেওয়া হয়।
নোটিশে আরও বলা হয়, দলীয় সংবিধান ও নিয়মাবলী অনুযায়ী এ ধরনের আচরণ গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত। সে কারণে তাকে আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে,কেন তার বিরুদ্ধে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
এছাড়া, ব্যাখ্যা প্রদানকালীন সময়ে তিনি কোনো ধরনের দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না বলেও নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
আগামী ১০ দিনের মধ্যে জেলা আহ্বায়ক মোঃ মেহেদী হাসান আশিক এবং সদস্য সচিব মোঃ রাব্বি ইসলামের নিকট লিখিত জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর দলীয় পরিচালনা পর্ষদ বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানানো হয়।
শোকজ নোটিশটি প্রেরণ করেন জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মোঃ আতিক মাসুদ।























