ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
গণভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে নারী সমাবেশ

জেমস আব্দুর রহিম রানা, যশোর
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৫৮ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে গণভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ভোটাধিকার বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা।
রোববার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং রুমে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি–পেশার নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার মণিরামপুর উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বকুল হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ কবির হোসেন, তথ্য সেবা সহকারী নাসরিন আক্তার প্রমুখ ।
বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নারীরা শুধু ভোটার নন, তাঁরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। নিজেদের ভোটাধিকার সম্পর্কে সচেতন হয়ে ভয়ভীতি ও প্রভাবমুক্ত থেকে ভোট প্রদান করাই একটি শক্তিশালী গণভোটের পূর্বশর্ত।
তাঁরা আরও বলেন, নারীদের ভোটাধিকার নিশ্চিত করা মানেই পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া। তাই প্রতিটি নারীকে নিজের ভোট নিজে দেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিতে পা না দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তারা নারী ভোটারদের নিরাপদ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন। পাশাপাশি গণভোট ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে নারীদের সচেতন করতে এমন কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান আয়োজকরা।
সমাবেশ শেষে নারী ভোটারদের মাঝে ভোটাধিকার বিষয়ে সচেতনতামূলক স্লোগান ও বার্তা সম্বলিত লিফলেট প্রদান করা হয়।





















