ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৮৮ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আব্দুর রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্ন বেগম। অপর আসামি রোজিনাকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়। এ মামলার আরও তিন আসামি, আব্দুর রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা বিচারাধীন অবস্থায় মারা যান। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চণ্ডিপুর গ্রামে জমিজমা ও সুপারি পাড়া সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু আকন (৪২) গুরুতর আহত হন। পরে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজন আব্দুল জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আকন জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সেশন মামলা নং-৭/২০২০-এ আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬