ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৪৮ বার পঠিত

পিরোজপুর অফিস: আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের প্রতিবাদ জানিয়ে নির্যাতিত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এক সংবাদ সম্মেলন করেছেন। পিরোজপুর জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে রোববার (১৮ জানুয়ারি) রাতে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময় পিরোজপুর জেলা বিএনপির বহু নেতাকর্মী রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, এ সময় অনেক নেতাকর্মী মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মধ্য দিয়ে কঠিন সময় পার করেছেন। তিনি আরও বলেন, আমরা ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে নই। কিন্তু যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং যাদের কারণে আমরা নির্যাতিত হয়েছি বলে মনে করি, তাদের হঠাৎ করে বিএনপিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে-এটি আমাদের জন্য কষ্টকর। রেজাউল হক রিয়াজ তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তিনি নিজেও এক বছর কারাবন্দি ছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই কারাগারে অবস্থান করেছিলেন বলে জানান। তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত সুবিধার জন্য দলীয় ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করছে। তার ভাষ্য অনুযায়ী, যারা দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের উপেক্ষা করে অতীতে বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এমন ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা জানান, তারা গণমাধ্যমের মাধ্যমে জেলা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চান এবং বিষয়টি দলীয়ভাবে পুনর্বিবেচনার দাবি জানান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন: ০৭:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬