ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ইয়াবা-সহ মাদক কারবারি আটক

নাঙ্গলকোট, (কুমিল্লা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০২:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ৪২ বার পঠিত

নাঙ্গলকোট, (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোট থানার বিশেষ অভিযানে সুমন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার জোড্ডা বাজারের পশ্চিম পাশ থেকে তাকে ধাওয়া করে জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া ফকির মার্কেটের ইসমাঈলের দোকানের সামনে গিয়ে আটক করা হয়। এসময় মাদক কারবারি সুমন মিয়ার নিকট থেকে ১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। আটক মাদক কারবারি সুমন মিয়া উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের সায়েদুল হকের ছেলে।
নাঙ্গলকোট থানা পরিদর্শক তদন্ত শাহজালাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি সুমন মিয়াকে আটক করা হয়েছে। তার নিকট থেকে এক শ’ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।





















