ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মনিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে পৃথক মোবাইল কোর্টে পৃথক দলের প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

জেমস আব্দুর রহিম রানা, যশোর
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ৪৬ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণাকালে যান চলাচল ও জনজীবনে বিঘ্ন সৃষ্টির অভিযোগে দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে একই বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী অ্যাডঃ শহীদ মো. ইকবালের নির্বাচনী এজেন্ট মো. নিস্তার ফারুককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।একই অভিযোগে মনিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডঃ গাজী এনামুল হকের প্রতিনিধি আহসান হাবীব লিটনকে ৮০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন প্রচারণা আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





















