ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
নীলফামারী-১ আসন
গণভোটের প্রার্থী কলামিস্ট রাশেদ

মফিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি, নীলফামারী
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৪৭ বার পঠিত

মফিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি, নীলফামারী: নির্বাচনে গণভোটের প্রচারের লক্ষ্যে দেশের ২৩৮টি আসনে দলীয় নেতাদের দায়িত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) এনসিপি নেতা মো. রাশেদ ইসলামকে দলের পক্ষ থেকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও মাঠপর্যায়ের কার্যক্রম চালানো হবে। প্রান্তিক জনগোষ্ঠী ও গ্রামগঞ্জে গণভোটের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। গণভোটকে কেন্দ্র করে নানা গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো প্রতিরোধ করতেই ২৭০টি আসনে গণভোটের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার অংশ হিসেবে প্রথম ধাপে ২৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করা হলো।’
ঘোষিত প্রার্থীদের মধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে গণভোটের প্রার্থী হিসেবে এনসিপির নীলফামারী জেলা যুগ্ম সদস্য সচিব মো. রাশেদ ইসলামের নাম ঘোষণা করা হয়।
প্রার্থিতা ঘোষণার পর রাশেদ ইসলাম বলেন, ‘‘দল আমাকে নীলফামারী-১ আসনে ‘হ্যাঁ’ প্রচারের দায়িত্ব দিয়েছে। দলীয় নেতাকর্মী ও শরিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ডোমার ও ডিমলার প্রতিটি গ্রামে গণভোটে হ্যাঁ’র পক্ষে সর্বোচ্চ প্রচার চালানো হবে। আমরা আশাবাদী, আগামী ১২ ফেব্রুয়ারি হ্যাঁ’র বিজয় নিশ্চিত হবে।’
উল্লেখ্য, মো. রাশেদ ইসলাম নীলফামারী জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র। জুলাই গণ-অভ্যুত্থানে তিনি জেলার বিভিন্ন স্থানে নেতৃত্ব দেন এবং নিয়মিত জাতীয় পত্রিকায় কলাম লিখে থাকেন।























