ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ফার্নিচার দোকান থেকে তাজা বোমা উদ্ধার

উজ্জ্বল মাহমুদ,কুষ্টিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৫৩ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ,কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার গোস্বামী দুর্গাপুর বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে দোকান খুলে ভেতরে প্রবেশ করে সন্দেহজনক দুটি বস্তু দেখতে পান দোকান মালিক আব্দুর রাজ্জাক। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তিনি আশপাশের লোকজনকে জানান এবং পরে ইবি থানায় খবর দেন।
সংবাদ পেয়ে ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। বাজার এলাকায় লাল ফিতা টানিয়ে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় বাজার বন্ধ থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামনে নির্বাচন থাকায় এ ঘটনায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়ে যায়।
পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। টিমের নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর আবু আজিম।
পরীক্ষা-নিরীক্ষার পর টিমটি নিশ্চিত করে যে উদ্ধারকৃত বস্তু দুটি সম্পূর্ণ কার্যক্ষম তাজা বোমা। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা ছিল।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ হেডকোয়ার্টার্সকে জানানো হয়। পরে এন্টি টেরোরিজম ইউনিট এসে বোমা দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।”
নির্বাচনের আগে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।





















