ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

প্রতীক বরাদ্দের পর থেকেই পুরাদমে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

বিপ্লব সাহা, খুলনা
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৯১ বার পঠিত
বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
চূড়ান্ত পর্যায় প্রার্থী নির্ধারণ হওয়ার পর থেকেই গুটি গুটি পায়ে নির্বাচনী পথ ধরে এগোতে থাকলেও গত বুধবার প্রতীক বরাদ্দর পর থেকে বৃহস্পতিবার রাত পোহাতে না পোহাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে নেমেছে প্রার্থীগণ। নির্বাচনী প্রচার প্রচারণায় দেশের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। তারই প্রত্যয়ে  প্রচারণার প্রথম দিন খুলনা-২ আসনে ধানের শীষের নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে ধানের শীষের রকিবুল ইসলাম বকুলের পক্ষে কর্মী সমর্থকরা দল বেধে গণসংযোগ করেছে। এসময় তাদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা যায়। এছাড়া গতকাল নগরীতে দাঁড়িপাল্লার পক্ষেও মিছিল করেছে জামায়াতের নেতা কর্মীরা। অপরদিকে ডুমুরিয়া ও ফুলতলা নিয়ে গঠিত খুলনা-৫ আসন। এ আসনের ডুমুরিয়া উপজেলার জামিরা বাজারে উল্লেখিত আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর  গৃহবধূ জেসমিন বেগম জানান, বুধবার রাত ১২টার পর কয়েকজন ছেলেকে দাড়িঁপাল্লার ব্যানার টানাতে দেখেছি। তবে গতকাল ও আজ সারা দিনের মধ্যে অন্যান্য প্রার্থীদের ব্যানার এ অঞ্চলে কেউ টানেননি। ডুমুরিয়ার দোহাকুলা গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা মনিষা বলেন, আজ বৃহস্পতিবার সূর্য উঠার আগেই হুজুরদের দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করতে দেখেছি। মির্জাপুর বিশ্বাস বাড়ির এক বৃদ্ধা বলেন, ৫/৬ ভ্যানে হুজুররা এসে গণসংযোগ শুরু করে খুব সকালে। ৮/৯টার পর আবার চলে যায়। খুলনা-২ আসনে রাত ১২টা ১০ মিনিটে ৪ যুবককে ছাদের ওপর উঠে শিপইয়ার্ড, বান্দাবাজারে ব্যানার টানাতে দেখা যায়। জামায়াতের লবণচরা থানার সেক্রেটারি মাহামুদুল হাসান জিকো বলেন, ১২টা ১ থেকে ৯টি টিম ব্যানার টানানো শুরু করে। ভোর সাড়ে ৪ টায় শেষ হয়। দলের নির্দেশে এ কাজ করা হয়েছে। ডুমুরিয়া উপজেলার সাবেক শিবির নেতা এ্যাড. আলমগীর হোসেন বলেন, মার্কা পাওয়ার সাথে সাথে ব্যানার পাঠানো হয়েছে। প্রত্যেক এলাকায় রাত ১২টা ১ মিনিট থেকে টানানো শুরু হয়। রাতেই শেষ হয়।একই সাথে খুলনা ৪ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল গেল দুই যুগ ধরে আওয়ামী লীগের কব্জায় থাকা আসনটি পুনরুদ্ধার করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা সহ এলাকার জনগণদের আশ্বাস দেন বিএনপি ক্ষমতায় আসতে পারলে ফ্যামিলি কার্ড বেকারত্ব সমস্যার সমাধান সহ দেশের উন্নয়ন অগ্রগতি অপরিহার্য ভাবি এগিয়ে যাবে দেশের একটি মানুষও অন্য বিহীন বস্ত্রবিহীন থাকবে না আশ্রয়হীনদের আশ্রয় দেয়ার দৃঢ় পরিকল্পনা নিয়ে বিএনপি’র এবারে সুদৃঢ পরিকল্পনা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রতীক বরাদ্দের পর থেকেই পুরাদমে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬