ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৫০ বার পঠিত

ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী, ঝিনাইদহ শাখা।

শনিবার দুপুরে শহরের আল-হেরা এলাকার জামায়াতে ইসলামী নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম,জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, শহর শাখার আমীর এডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ড. শফিকুর রহমানের জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর অভিযোগ করে বলেন, ” অন্যান্য দলের সমার্থকেরা  তাদের সমর্থকদের ওপর ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।”

তিনি আরও অভিযোগ করেন, “অন্যান্য দলের নেতা-কর্মীরা জামায়াতের সমর্থনকারীদের ওপর, বিশেষ করে নারী সমর্থকদের ওপর আতঙ্কিত হামলা, অপমান ও অপদস্থ করার মতো ঘটনায় জড়িত রয়েছে।” এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামায়াতের নেতৃবৃন্দ।
তাছাড়া তিনি আরো বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ ও সুশৃংখল নির্বাচন। আমরা চাই ঝামেলা ছাড়া নির্বাচন সম্পন্ন হোক। বিরোধী দল যাতে নির্বাচনে নিয়ম-কানুন মেনে প্রচার-প্রচারণা করে। এবং আমাদের অর্থাৎ জামায়াতের সমর্থনকারীদের উপর আতঙ্ক তৈরি না করে।”
উক্ত সংবাদ সম্মেলনে ঝিনাইদহের সকল স্তরের প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬