ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

প্রবীণ অধিকার ও সুরক্ষায় পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৬৯ বার পঠিত

পিরোজপুর অফিস :: প্রবীণদের অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। তিনি বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞ ও মূল্যবান সম্পদ। তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এ বিষয়ে জনসচেতনতা কার্যকরভাবে বাড়ানো সম্ভব। রিকের আইএসআইজিওপি প্রকল্পের জেলা সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও কনসালটেন্ট তোফাজ্জল হোসেন মঞ্জু, প্রকল্প সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন ও মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি খালিদা আক্তার হেনা। বক্তারা বলেন, প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদা রক্ষায় এখনও সচেতনতার ঘাটতি রয়েছে। পট গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এসব বিষয় মানুষের মাঝে সহজে তুলে ধরা যায়। অনুষ্ঠানে খুলনার রূপান্তর শিল্পীগোষ্ঠীর শিল্পীরা প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ক পট গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, প্রবীণ ও নবীন ক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রবীণ অধিকার ও সুরক্ষায় পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬