অনুর্ব্ধ ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশীপ-২০২৫ : পিরোজপুর চ্যাম্পিয়ান

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১০৬ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরে অনুষ্ঠিত অনুর্ব্ধ ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশীপ-২০২৫ কীর্তনখোলা জোনের ফাইনাল খেলায় পিরোজপুর চ্যাম্পিয়ান হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও ফুটবল এসোসিয়েশন পিরোজপুর এর বাস্তবায়নে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শনিবার বিকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে ঝালকাঠী জেলাকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন নাবিল, মামুন, রাতুল। বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক, পিরোজপুর। এসময় মাঠে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার কৌশিক মন্ডল, দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, অনুর্ব্ধ ১৭ জাতীয় চ্যাম্পিয়ানশীপ এর চেয়ারম্যান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, জাতীয় দলের সাবেক খেলোয়ার ছাইদ হাছান কানন, সাবেক খেলোয়ার বিল্পব ভট্টাচার্য প্রমূখ। সভাপত্বি করেন পিরোজপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য এ্যাড: রেজাউল করিম মিটুল। সঞ্চালনা করেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার লিটন খান।






















