ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুর বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৬১ বার পঠিত
পিরোজপুর অফিস:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও প্রবীণ নেতা এমদাদুল ইসলাম শানুর সভাপতিত্বে এবং ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহি, সাধারণ সম্পাদ সরোয়ার হোসেন হাওলাদার, জেলা জাতীয়তাবাদী  মুক্তিযোদ্ধা দলের সভাপতি মির্জা মো. জহুরুল হক, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও ৫নং ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম কালাম, নওশের আলী মিন্টু, মোশারফ হোসেন মুশু, গাজী আলমগীর হোসেন তোতা, নজরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন। এসময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুর বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৮:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬