ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১-কোটি টাকা ক্ষতি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ৬০ বার পঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্ন। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজাহান ট্রেডার্স। প্রতিষ্ঠানটির পার্টস দোকান ও মোরগের দোকান সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় তার দোকানে থাকা নগদ প্রায় ২০ লাখ টাকা সহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়াও ভুট্টু মিয়ার ফার্নিচার দোকান আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মোজাম্মেল লাইটিং হাউজ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। খাজা নেছারিয়া হোটেলে আগুনে পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লাকসাম ও চৌদ্দগ্রাম থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে প্রায় সব ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, যদি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসতো তাহলে এত বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতোনা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের সহায় সম্ভল হারিয়ে দিশেহারা। তারা সরকারের নিকট সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে লাকসাম ও নাঙ্গলকোট ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে আগুন নিভানোর ব্যবস্থা গ্রহণ করি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে তাদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা করার ব্যবস্থা গ্রহণ করবো।
আরও পড়ুন:
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:





















