ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
আবারো পূর্ব রুপসায় এক যুবক গুলিবিদ্ধ

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো
- সর্বশেষ পরিমার্জন: ০২:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ৭৭ বার পঠিত

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো: সারাদেশের সহিংসতার প্রধান নমুনা এখন খুলনায় প্রতিনিয়তই কোথাও না কোথাও ঘটছে খুন-খারাবি তারই জের ধরে খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রূপসার মীনা বাড়ি মোড়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে।
আহত যুবক খুলনা সদর থানাধীন নতুন বাজার এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে।
রূপসা থানার এসআই আশরাফুল আলম জানান, আহত যুবক পেশায় একজন মাছ ব্যবসায়ী। ঘটনার সময় তিনি পূর্ব রূপসার মীনা বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিটি তার বাম কাঁধে বিদ্ধ হয়। স্থানীয়রা গুলির শব্দ শুনে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


















