ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৬২ বার পঠিত

পিরোজপুর অফিস:: “সুস্থ দেহে সুস্থ মন-ক্রীড়ায় করে আনয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টটির উদ্বোধন করেন দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। উদ্বোধনকালে তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন। এবারের ব্যাডমিন্টন টুর্নামেন্টে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী বক্তব্যে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, নিয়মিত খেলাধুলা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। সমাজের পাশাপাশি একটি ব্যবসায়িক সংগঠন হিসেবেও পিরোজপুর চেম্বার অব কমার্স ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলাবান্ধব আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মেহেদী হাসান, চেম্বারের পরিচালকবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহতাব উদ্দিন রিপন।
আরও পড়ুন:






















