ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
সিসিডিবি’র উদ্যোগে বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ৪১ বার পঠিত

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা): বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০ বেসরকারি সংস্থা সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের আয়োজনে মুন্সিগঞ্জ প্রকল্প অফিস মিলনায়তনে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ও ৮ নং ওয়ার্ডের বনবিবিতলা ও ভামিয়া গ্রামের ১৫ টি কৃষক পরিবারের মাঝে বীজ সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন এবং সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, সিসিডিবি’র সংস্থার এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অমিতাভ হালদার, একাউটেন্ট কাম এডমিন অফিসার পার্থ কুমার সাহা, মাঠ সংগঠক জগদীশ সরদার, থার্ম্যান আতিওয়ারা ও দিল আফরোজ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বীজ সংরক্ষণ বিষয়ক বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও এসময় অত্র এলাকার কৃষকদের চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন কৃষি পরামর্শ প্রদান করা হয়। প্রশিক্ষণটির সঞ্চালনায় ছিলেন, জগদীশ সরদার।

















