ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমিতে ক্রীড়া প্রতিযোগিতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৩ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমির সভাপতি শেখ তাজ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রতিষ্ঠা ও চেয়ারম্যান শামীম আহমেদ এর পরিচালনায় বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে সভাপতি আবুল হোসেন প্রধান।জাতীয় পতাকা উত্তোলন করেন শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান। বরেন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ।
কয়েকজন অভিভাবক জানান, এ ধরনের আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে প্রতিবছরই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।দৌড়, হাই জাম্প, লংজাম্প, অংক দৌড়, বল নিক্ষেপ, ব্যাঙ লাফ, মোরগ লড়াই, গোল নিক্ষেপ, বলিবল, বাস্কেট বল,সহ ৫০ টি ইভেন্টে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির মোট ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

















