ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীদের মানববন্ধন পিরোজপুরে

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:২২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৩ বার পঠিত

পিরোজপুর অফিস :: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে শহরের টাউন ক্লাব সড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ম গ্রেডে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদ এবং সংগ্রাম পরিষদের ঘোষিত ন্যায্য ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আইডিইবি পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী কাজী মুজিবুর রহমান, সদস্য সচিব প্রকৌশলী সৈয়দ মো. মুহসিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ হাওলাদার, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ প্রকৌশলী শেখ হোসনেয়ারা পপি, প্রকৌশলী মো. আল-আমিন, মো. ইব্রাহিম মিয়া, মো. ইমাম হোসেন, মো. মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে দেশের অবকাঠামো উন্নয়নে ফিল্ড পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন সময় সরকার প্রধানসহ নীতিনির্ধারকরা তাদের অবদানের স্বীকৃতি দিয়েছেন। অথচ পূর্বে মীমাংসিত গ্রেড সংক্রান্ত বিষয়ে নতুন করে বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বক্তারা অবিলম্বে প্রস্তাবিত কোটা বাতিলের দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হলে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। পরে কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীদের মানববন্ধন পিরোজপুরে

সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:২২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬