ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও

রংপুর–১ আসনে পথসভা ও লিফলেট বিতরণ

রাসেল রানা, রংপুর প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৮ বার পঠিত

রাসেল রানা, রংপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর–১ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। চেয়ার মার্কার পক্ষে প্রচারণার অংশ হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের ২নং এলাকার উত্তম বাওয়াইপাড়ায় সর্বস্তরের জনসাধারণের সাথে এক পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে অংশ নেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আতিকুল হক আনাস (আল হাসানী)। এসময় তিনি স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

পথসভায় বক্তব্যকালে প্রার্থী বলেন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন, রংপুরকে এক নম্বর আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা তার অগ্রাধিকারমূলক লক্ষ্য। পাশাপাশি জনগণের সেবা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। এ জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলে জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রংপুর–১ আসনে পথসভা ও লিফলেট বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ১১:২০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬