ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টে  ২ লক্ষ ৭০ হাজার জরিমানা 

আইয়ুব আলী, হোমনা
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২০ বার পঠিত
আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে  ২ লক্ষ ৭০ হাজার জরিমানা ও ল্যাব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোঃ মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।
অভিযানে রঞ্জিত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা এবং ল্যাব টেকনোলজিস্ট ছাড়া ডায়াগনস্টিক পরীক্ষার রিপোর্ট প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া ল্যাব পরিচালনা ও অনুপযোগী বর্জ্য ব্যবস্থাপনার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ল্যাব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং প্রয়োজনীয় লাইসেন্স ও লোকবল নিশ্চিত না করে ল্যাব পরিচালনা না করার মর্মে মুচলেকা নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টে  ২ লক্ষ ৭০ হাজার জরিমানা 

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬