ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে সাংবাদিকের ওপর হামলা ও বসতঘরে ভাঙচুরের অভিযোগ

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৯ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরে এক সাংবাদিকের ওপর হামলা ও বসতঘরে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে পিরোজপুর শহরের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মাহমুদ হোসাইন দৈনিক বাংলাদেশের খবর ও ডেইলি মুসলিম টাইমস-এর পিরোজপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি অভিযোগ করে বলেন, সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতিকালে প্রতিপক্ষ কবির, তার মা এবং আরও দুই ব্যক্তি তার বসতঘরে প্রবেশ করে তাকে মারধর করেন। এ সময় তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয় এবং একটি মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। মাহমুদ হোসাইন জানান, তার বোনের কাছে টাকা পাওয়ার দাবি করে এ হামলা চালানো হয়েছে, তবে বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। ঘটনার পর সহকর্মীরা তাকে আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের একজন হোসনে আরা মারধরের ঘটনা এবং মোবাইল ফোন নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে সাংবাদিকের ওপর হামলা ও বসতঘরে ভাঙচুরের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ১১:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬