ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৬ বার পঠিত
পিরোজপুর অফিস:: ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ও পিরোজপুর জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভুঁইয়া জনি। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান নাজমুন নাহার, সাবেক প্রধান শিক্ষক কাজী মজিবর রহমান, তাহমিদুল কুরআন আলিয়া মাদ্রাসা সুপার মোঃ শওকাত আলী, প্রভাষক শিউলি মজুমদার, প্রভাষক নাজনীন আক্তার এবং পিরোজপুর তেপান্তর পাবলিক লাইব্রেরির সভাপতি মোঃ শাহনেওয়াজ সুমনসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বিশ্বাস থেকেই গ্রন্থাগার চর্চাকে আরও বেগবান করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬