ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০১ বার পঠিত

পিরোজপুর অফিস:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক আলমগীর হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। শনিবার বিকেলে পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে কৃষ্ণসরা মোড় ও পুরনো পৌরসভা সড়ক অতিক্রম করে প্রচারণাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। প্রচারণা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নাজিবুল। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাসির সরদার, সিনিয়র সহ-সভাপতি মামুন খান, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস শেখ, পৌর মৎস্যজীবী দলের সভাপতি দুলাল খান, সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক লোকমানসহ জেলা ও পৌরসভা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

সর্বশেষ পরিমার্জন: ১১:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬