ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

নাজিরপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯০ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ১টা ৩৪ মিনিট থেকে ভোর ৫টা ৫৩ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নাজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়া (২২ ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে উপজেলার ৮ নম্বর শ্রীরামকাঠি ইউনিয়নের জয়পুর গ্রামে (কালিবাড়ি বাজার সংলগ্ন) অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে জয়পুর গ্রামের মৃত দেবেন মালী’র পুত্র শুকলাল মালী এবং একই গ্রামের মৃত নগেন্দ্রনাথ বেপারীর পুত্র শিপুল বেপারীর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি ও জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ৭৯২ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৯৩ হাজার টাকা, ২টি স্মার্টফোন, ১টি ডিজিটাল মিটার এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম। অভিযান শেষে আটককৃত দুই আসামি ও উদ্ধারকৃত সকল আলামত জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাজিরপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ১১:৫০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬