ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

লাহুড়িয়ায় মনিরুলের কলস প্রতীকের বিশাল মিছিল ও পথসভা

নড়াইল প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৩ বার পঠিত
নড়াইল প্রতিনিধি।। নড়াইল-২ আসনের (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম বলেছেন, নির্বাচন এলেই বেহেশতের টিকিট বিক্রি করে একটি দলের লোকে। ধর্মের দোহাই দিয়ে তারা প্রতারনার মাধ্যমে ভোট পেতে চায়। সকলে সজাগ থাকবেন। প্রতারিত হবেন না। ভালো কাজ করলে, মহান আল্লাহর এবাদৎ করলে এমনিতেই বেহেশতে যাবেন। নড়াইল ও লোহাগড়ার  গ্রামবাংলার  মানুষের আস্থার প্রতীক কলস।  এ প্রতীকে ভোট দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবেন। আমি আপনাদের পাশে থাকবো। কলস আপনাদের মার্কা।
শনিবার (৭ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নড়াইলের লোহাগড়া উপজেলার  ঐতিহ্যবাহী লাহুড়িয়া বাজারে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী মিছিল শেষে পথসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ জুলফিকার আলী মন্ডল,  লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক  সভাপতি মো: আহাদুজ্জামান বাটু’, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, মোঃ মিজানুর রহমান।
পথসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম আরো বলেন, কলস স্বাধীনতার প্রতীক। কলস বীর মুক্তিযোদ্ধাদের প্রতীক। কলস হিন্দু-মুসলমানের প্রতীক। সর্বোপরি কলস নড়াইল ও লোহাগড়ার আপামর জনসাধারণের প্রতীক। কলস প্রতীকে ভোট দিলে নড়াইল-লোহাগড়ায় কোন হামলা-মামলা  হবে না। মিথ্যা মামলা হবে না। অসাম্প্রদায়িক নড়াইল গড়তে হলে কলস প্রতীকে ভোট দিতে হবে। তিনি উপস্থিত সাধারণ ভোটারদের কলস প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। লাহুড়িয়া বাজার এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে রুপ নেয়।স্বতঃস্ফূর্তভাবে  হাজার হাজার সাধারণ মানুষ মিছিল ও পথসভায় অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লাহুড়িয়ায় মনিরুলের কলস প্রতীকের বিশাল মিছিল ও পথসভা

সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬