ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কুড়িগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা দুলাল এর নেতৃত্বে ধানের শীষের মিছিল

মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩১১ বার পঠিত

মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা আখতার আহসান দুলাল এর নেতৃত্বে ধানের শীষের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলার উলিপুর উপজেলায় কুড়িগ্রাম-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলামের পক্ষে এ মিছিল অনুষ্ঠিত হয়।

উলিপুরে উপজেলায় বিএনপি’র প্রচারণার অংশ হিসেবে ছাত্রদলের নেতৃত্বে ধানের শীষের এ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আখতার আহসান দুলাল এর নেতৃত্বে মিছিলটি উপজেলার পুরো শহর প্রদক্ষিণ করে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, উলিপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহামুদুল হাসান বিপুল, যুগ্ম আহবায়ক খোকন, যুগ্ম আহবায়ক লিখন, পৌর ছাত্রদলের আহবায়ক রুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শাকিল, সদস্য সচিব সবুজ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুড়িগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা দুলাল এর নেতৃত্বে ধানের শীষের মিছিল

সর্বশেষ পরিমার্জন: ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬