ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
গাজীপুর–৩ আসন
বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:৫১:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৩ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শ্রীপুর পৌর শাখা। রোববার বিকেলে শ্রীপুর চৌরাস্তা, শ্রীপুর বাজার ও টেংড়া রাস্তার মোড়ে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপি প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফ মোহাম্মদ ছিদ্দিকী ও রেজাউল করিম খোকন, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি ছিদ্দিক হোসাইন, শ্রীপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি বশির আহমেদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল্লাহ, সহ-সভাপতি শহিদুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম নয়, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা রাসেলসহ পৌর মৎস্যজীবী দলের অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগকালে বক্তারা বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে পারলে গাজীপুর–৩ আসনের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন:
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি




















