ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলা: প্রধান আসামি গ্রেফতার

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৮ বার পঠিত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কুড়িগ্রাম সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ভিকটিম একজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী। তার বাবা-মা বর্গা জমিতে কৃষিকাজ করেন এবং মেয়েটি বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো। অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ায় সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরিবার একাধিকবার সতর্ক করলেও সে ক্ষিপ্ত হয়ে ওঠে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৫ সকাল আনুমানিক ৯টার দিকে কিশোরীর বাবা-মা কৃষিকাজে গেলে অভিযুক্ত বাড়িতে একা পেয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে অসুস্থ অবস্থায় ৮ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী হাসপাতালে ভর্তি হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
এর প্রেক্ষিতে গত ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ভিকটিমের মা বাদী হয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-১৬)।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-১৩ ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কুড়িগ্রাম সদর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ কামরুল হাসান (২৬), পিতা—মোঃ মোখলেছ, গ্রাম—আজমাতা (নারীরি ভিটা), থানা—নাগেশ্বরী, জেলা—কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বাহিনীটি জানিয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

















