ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে

লোহাগড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা

ইকবাল হাসান, নড়াইল
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৯ বার পঠিত
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইলের লোহাগড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  শাম্মী কায়সার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সেনাবাহিনীর লে:কর্ণেল মাসুদ রানা, বিজিবির অধিনায়ক লে: কর্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লা, নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার,রেব স্কট কমান্ডার এডিশাল এসপি রেজাউল হক,জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস ছালেক, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, বিএনপি নেতা আবু হায়াত সাবু, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামানসহ সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু প্রমূখ।
সভায় নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতিসহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।সভায় প্রশাসনের কর্মকর্তা,  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধান ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে

লোহাগড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা

সর্বশেষ পরিমার্জন: ০২:৪০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬