ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ভোটের লড়াইয়ে পাল্টে গেল রাজনৈতিক সমীকরণ
কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৫ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া: কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে তিনটি আসনে জামায়াতের প্রার্থীরা এবং একটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতভর গণনা শেষে এই ফলাফল পাওয়া যায়। ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
কুষ্টিয়া-১ (দৌলতপুর):
কুষ্টিয়া-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বেলাল উদ্দিন দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। এ আসনে বিজয়ী প্রার্থী বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা):
কুষ্টিয়া-২ আসনে দাড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী আব্দুল গফুর ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট। ভোটের শুরু থেকেই এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও শেষ পর্যন্ত জামায়াত প্রার্থী ব্যবধান তৈরি করেন।
কুষ্টিয়া-৩ (সদর):
জেলার গুরুত্বপূর্ণ সদর আসনে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী, ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট। এ আসনে প্রচারপর্ব থেকেই ব্যাপক আলোচনা ছিল, যা ফলাফলেও প্রতিফলিত হয়েছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা):
কুষ্টিয়া-৪ আসনে দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী আফজাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট। এই আসনে শেষ পর্যন্ত ভোট গণনা ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করে।
সার্বিক চিত্র
জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জয় পাওয়ায় জামায়াত কুষ্টিয়ায় শক্ত অবস্থান নিশ্চিত করেছে। অন্যদিকে দৌলতপুর আসনে বিএনপির বিজয় দলটির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এখন সবার দৃষ্টি চূড়ান্ত গেজেট প্রকাশের দিকে।





















