ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
রংপুর-১ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৭ বার পঠিত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশনের ১–৯ নম্বর ওয়ার্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন নির্ধারিত ভোটসংখ্যা না পাওয়ায় জামানত হারিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান তাঁর কার্যালয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪৫৭টি (৬০.৮৯ শতাংশ)। বৈধ ভোট ২ লাখ ২৩ হাজার ১৪৪ এবং বাতিল ভোট ৫ হাজার ৩১৩টি।
নির্বাচনী বিধান অনুযায়ী জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৭ হাজার ৮৯৩ ভোট। কিন্তু আহসানুল আরেফিন (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী) পেয়েছেন ৮৮২ ভোট, এ টি এম গোলাম মোস্তফা (ইসলামী আন্দোলন বাংলাদেশ) পেয়েছেন ৫ হাজার ২২৪ ভোট এবং মো. আনাস (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট। ফলে তাঁদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী মো. রায়হান সিরাজী ১ লাখ ৪৭ হাজার ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মো. মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ১৩১ ভোট।
সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে বিজয়ী প্রার্থীকে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে রংপুর-১ আসনের নির্বাচন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

















